
আসিফ বাঁধনঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় লতাব্দীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৫টায় লতাব্দী ইউনিয়নের মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ১নং ওয়ার্ড বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে তিনি বলেন“দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা শুধু বিএনপির নয়, দেশের স্বার্থে অত্যন্ত প্রয়োজন।”
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন লতাব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া, জেলা যুবদলের আহবায়ক সদস্য অহিদুল বেপারী মনজু, এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রযাত্রায় অবিচ্ছেদ্য নাম। তার সুস্থতা ফিরে পাওয়া জাতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আশা যোগ করবে।
দোয়া মাহফিলে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ ও বিএনপি নেতা-কর্মীর উপস্থিতিতে মোনাজাত পরিচালনা করা হয়। শেষে সবাইকে তোবারক বিতরণ করা হয়।