
আসিফ বাঁধনঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৪ জানুয়ারি) বিকেল ৫টায় বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী মাদবরবাড়িতে ৫নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাদবরবাড়ি মসজিদের ইমাম মাওলানা ইসমাইল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী বিএনপির সভাপতি দিল মোহাম্মদ দিলু।
সিনিয়র সহ-সভাপতি হাজী মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক মো. মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ তাজেল, হাজী মোহাম্মদ বারেক, রশিদ কাজী, দেলোয়ার হোসেন দেলু, মো. জয়নাল হোসেন, শামসুদ্দিন চৌধুরী, সেলেম শেখ, মোহাম্মদ শাহজাহান মিয়া, আক্কাস আলী, তারা মিয়া, দেলোয়ার হোসেন, মোবারক প্রমুখ। দোয়া মাহফিলে অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মাছুম খান।