1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে জামিয়া আরাবিয়া দারুল উলুম কালীনগর কবরস্থান মাদ্রাসার ১৪তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

সিরাজদিখানে জামিয়া আরাবিয়া দারুল উলুম কালীনগর কবরস্থান মাদ্রাসার ১৪তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পঠিত

আসিফ বাঁধনঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের জামিয়া আরাবিয়া দারুল উলুম কালীনগর কবরস্থান মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও সমস্ত কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় ১৪তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১২ জানুয়ারি) বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত কালীনগর কবরস্থান মাদ্রাসা প্রাঙ্গণে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার মোট ১৬ জন হাফেজ ছাত্রকে আনুষ্ঠানিকভাবে পাগড়ী প্রদান করা হয়।

মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাজী মহসীন মাস্টারের সঞ্চালনায় আয়োজিত মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের রানিং চেয়ারম্যান হাজী মো. আওলাদ হোসেন, মো. আমির হোসেন, হাজী মো. মাহাবুব হাসান, হাজী মোহাম্মদ সৈয়দ হোসেন নয়ন ও হাজী মোহাম্মদ আবুল হোসেন।

মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন ভারত থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ ইয়াকুব আল মাদানী। বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হযরত মাওলানা সালাহ উদ্দিন চাঁদপুরী। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রখ্যাত আলেমে দ্বীন ও সম্মানিত ওলামায়ে কেরামগণ তাৎপর্যপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।

মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ আজিজী, নূর হোসেন জালালী ও হাসান আল মামুন।

অনুষ্ঠানে মাদ্রাসার উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, দেশবরেণ্য ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্মেলনের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর