
স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল মার্কার পক্ষে ভোট প্রার্থনায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকরা। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ফুটবল মার্কার পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বার্তা তুলে ধরেন।
এই গণসংযোগ কর্মসূচিতে তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের সক্রিয় উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রচারণাকালে সাধারণ মানুষের মধ্যে ফুটবল মার্কার প্রতি ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়, যা ৬ নম্বর ওয়ার্ডজুড়ে ফুটবল মার্কার পক্ষে এক ধরনের গণজোয়ার তৈরি করেছে।
গণসংযোগে মীর শরিফ, জামাল গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক সমর্থক ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে ফুটবল মার্কার বিজয়ের প্রত্যাশায় কাজ করছেন বলে জানান তারা।