1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ইফতারে সুগন্ধ ছড়াচ্ছে সিরাজদিখানের পুদিনা পাতা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

ইফতারে সুগন্ধ ছড়াচ্ছে সিরাজদিখানের পুদিনা পাতা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পঠিত

আসিফ বাঁধনঃ

খানাপিনায় সুগন্ধ ছড়াতে পুদিনা পাতা ব্যবহারের প্রচলন বহুদিনের। বিশেষ করে ইফতারে শরবত, বোরহানি, সালাদ ও বিভিন্ন ভর্তায় পুদিনা পাতা যেন অপরিহার্য উপাদান। তাই রমজান সামনে রেখে প্রতিবছরের মতো এবারও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরের কয়েকটি গ্রামে ব্যাপকভাবে পুদিনা পাতার চাষাবাদ করছেন কৃষকরা।

উপজেলার চান্দেরচর, খাসকান্দি ও মদিনা পাড়া গ্রামে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ জমিজুড়ে সবুজ পুদিনা পাতার সমারোহ। কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় কৃষকরা জানান, প্রায় ৭ হেক্টর জমিতে ৩টি গ্রামে এবার পুদিনা পাতার চাষ হয়েছে। দিন দিন এর আবাদ বাড়ছে।

চান্দেরচর গ্রামের চাষি সমসের বলেন, “এ বছর ২ বিঘা জমিতে পুদিনা চাষ করেছি। ফলন ভালো হয়েছে। বর্তমানে প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মদিনীপাড়া গ্রামের কৃষক আকবর আলী জানান, “রমজানে পুদিনা পাতার চাহিদা বেশি থাকে। তাই আগে থেকেই চাষ করেছি। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারব।”

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বালুচরের উর্বর জমি ও অনুকূল আবহাওয়ার কারণে এখানে পুদিনা চাষে ভালো ফলন পাওয়া যায়। এবার ওই তিনটি গ্রামে প্রায় ৭ হেক্টর জমিতে পুদিনা পাতার চাষাবাদ হয়েছে। রমজানকে কেন্দ্র করে কৃষকেরা আগ্রহ নিয়ে চাষ করছেন। স্থানীয় বাজার ছাড়াও ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে এসব পুদিনা পাতা সরবরাহ করা হয়।

সবুজে ঘেরা বালুচরে এখন পুদিনা পাতার সুবাস। রমজানের ইফতারে সেই সুবাস ছড়িয়ে দিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজদিখানের কৃষকেরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর