1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সুপ্রভাত ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

সুপ্রভাত ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পঠিত
  • ইঞ্জিঃ মোঃ শাহিদুল হাসান শাওন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর, মুরাদনগর, স্বর্ণপাড়া, চর বয়রা গাদির প্রায় ২৭ মহল্লাসহ বিভিন্ন এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

রমজান মাস উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন সুপ্রভাত ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে এ বছর মোট ১২৫টি প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পোলাও চিনিগুড়া চাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ২০০ গ্রাম মিল্ক পাউডার এবং ৫০ গ্রাম কিসমিস।

সুপ্রভাত ফাউন্ডেশনের সদস্যরা জানান, ২০২১ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়। বর্তমানে সংগঠনটিতে প্রায় ৩০ জন সদস্য রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য প্রবাসে অবস্থান করছেন। তাদের সহযোগিতায় প্রতিবছরই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবারের আয়োজনটি সংগঠনটির ৬ষ্ঠ কার্যক্রম।

সংগঠনটি শুধু খাদ্যসামগ্রী বিতরণেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, মাদকবিরোধী কার্যক্রম, খেলাধুলার আয়োজন, অসহায় পরিবারের বিয়ে সহযোগিতা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং অসুস্থদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়মিত পরিচালনা করে আসছে।

সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় তাদের রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর