1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মানবেতর জীবনযাপন করছেন মা সুমা রানী সরকার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মানবেতর জীবনযাপন করছেন মা সুমা রানী সরকার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের সুমা রানী সরকার বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। নিজের ছেলেকে বিদেশ পাঠাতে সিরাজদিখানের আশা, ব্র্যাক,আমবেলা,পপি,এসএসসহ বিভিন্ন এনজিও ও জান্নাত বেগম,বিল্লাল,রিয়াদসহ ব্যক্তি মহলের কাছ থেকে ঋণ গ্রহণ করেছিলেন তিনি। আশা ছিল, ছেলে বিদেশে গিয়ে উপার্জন করে মায়ের কষ্ট ঘোচাবে, ঋণের টাকা শোধ করবে।

কিন্তু দুঃখের বিষয় ছেলে রিপন সরকার বিদেশে গিয়ে বেতনের টাকা মাযয়ের কাছে না পাঠিয়ে সমস্ত অর্থ তার স্ত্রী অঙ্কিতা রাণী মন্ডলের কাছে পাঠাচ্ছেন। ফলে সুমা রানী সরকার এনজিও ও স্থানীয় মহাজনদের ঋণ শোধ করতে পারছেন না।
এনজিওর কিস্তির চাপ, ঋণদাতাদের তাগাদা আর সংসারে অভাব-অনটনের কারণে তিনি এখন প্রায় না খেয়েই দিন কাটাচ্ছেন। প্রতিবেশীরা জানান, এক সময় যার ঘরে ছিল হাসিখুশির পরিবেশ, এখন সেখানে নেমে এসেছে দুঃখ আর কষ্টের ছায়া।

সুমা রানী সরকার বলেন,আমি আমার ছেলে রিপন সরকার ও তার স্ত্রী অঙ্কিতা মন্ডলের কথায় ছেলেকে বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন এনজিও থেকে ও কয়েকজন মানুষের কাছ থেকে ২০ লাখ টাকা ঋণ এনেছি। এখন আমার ছেলে বিদেশে গিয়ে তার মাসিক বেতনের সব টাকা তার স্ত্রী অঙ্কিতা মন্ডল ও তার শাশুড়ির নিকট পাঠায়। টাকা চাইলে আমার খাওয়া পড়ার কোন টাকা না দিয়ে আমাকে মোবাইল ফোনে বকাঝকা করে আমাকে গলায় ফাসি দিয়ে মরে যেতে বলে। আমি আমার বসত বাড়ি বিক্রি করলেও এতো টাকা পরিশােধ করতে পারবো না। আমি আমার ছেলে রিপন সরকার ও ছেলের বৌ অঙ্কিতা রানী মন্ডলের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছি,আমি না খেয়ে থাকি! আমি এর বিচার চাই আমি বাচতে চাই।

স্থানীয়রা বলেন, সুমা রানী সরকার তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য অনেক কষ্ট করেছেন। এখন ছেলেই যদি সাহায্যের হাত না বাড়ায়, তাহলে মায়ের বেঁচে থাকাই কষ্টের হয়ে উঠবে।
এমন হৃদয় বিদারক ঘটনার পর সমাজের সচেতন মহল সুমা রানীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর