
আল আমিন:
গজারিয়া উপজেলার বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন দুই জনপ্রিয় শিক্ষক রাখার দাবিতে সকল শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে খন্ডকালীন শিক্ষক হান্নান ও রুবেল দুইজনকেই স্কুলে রাখার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা ।
শিক্ষার্থীদের দাবি নিয়ম বহির্ভূত ভাবে ব্যবস্থাপনা বিদ্যালয় কমিটির সভাপতি মনগড়া সিদ্ধান্তে খন্ডকালীন ২ জনপ্রিয় শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্দার আব্দুল কাইয়ুম এবং অভিভাবক সদস্য ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন জানান, স্বল্পমেয়াদি একটি প্রকল্পের মাধ্যমে একাধিক শিক্ষক খণ্ডকালীন নিয়োগ পেয়েছিল। প্রকল্পের মেয়াদ অনেক আগে থেকেই শেষ হওয়ার পর ও স্কুল স্বার্থে দুইজন শিক্ষককে স্কুলে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাওয়া এবং শিক্ষক সংকট পূরণ হওয়ার পর এখন খণ্ডকালীন শিক্ষক স্কুলের প্রয়োজনে আবশ্যক নেই। তাই বর্তমান কমিটি আলোচনা সাপেক্ষে খন্ডকালীন শিক্ষকদের বিদায় দেয়ার সিদ্ধান্তে উপনীত হয়। শিক্ষার্থীদের প্রতিবাদ কে কেন্দ্র করে দ্রুত সময়ে ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
শিক্ষার্থীদের স্বার্থ এবং প্রতিষ্ঠানের সুনাম অর্জনের উপর সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে থেকেই তবে প্রকল্প মেয়াদ শেষ হওয়ার পর খণ্ডকালীন শিক্ষক রাখা না রাখার বিষয়টি স্কুল ব্যবস্থাপনা কমিটির উপর নির্ভর করে।