1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সীগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সীগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৮১ বার পঠিত

মো. সুমন হোসেন:

আজ বৃহস্পতিবার ২২শে মে ২০২৫ ইং মাসের জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন,ফাতেমা তুল জান্নাত জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মুন্সীগঞ্জ।সদস্য সচিব,বাংলাদেশ কৃষি ব‍্যাংক, মুন্সীগঞ্জ অঞ্চলের,মুখ‍্য আঞ্চলিক ব‍্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দ।
সহকারী পরিচালক যুব উন্নয়ন কর্মকর্তা মুন্সীগঞ্জ।মুন্সীগঞ্জ সম্পস এবং সকল ব‍্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সদস্য বৃন্দ।সভাপতি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।অতঃপর সভাপতির অনুমতিক্রমে সদস্য সচিব বিগত ২৩-০৪-২০২৫ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান।কার্যবিবরণী পাঠাস্তে কোন সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে সেটি দৃঢীকরণ করা হয় সদস্য সচিব মহোদয় সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের বিগত মাস পর্যন্ত আদায়-বিতরণ অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।যে সমস্ত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সভায় অংশ গ্রহণ করেননি তাদের অনুপস্থিতির জন‍্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে কারণ সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে আলোচনা করা হয়।এছাড়া সকল ব‍্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণ, ঋণ আদায় লক্ষ‍্যমাত্রা অনুযায়ী শত ভাগ ঋণ বিতরণ ও আদায়ের পরামর্শ প্রদান করা হয়।চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের এ পযর্ন্ত ব‍্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ভিত্তিক ঋণ বিতরণ অগ্রগতি পর্যালোচনা করা হয়।যে সকল ব‍্যাংক/আর্থিক প্রতিষ্ঠান লক্ষ‍্যমাত্রা অনুযায়ী আশানুরুপ ঋণ আদায় বা বিতরণ করতে পারেননি সভাপতি মহোদয় তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং ঋণ বিতরণের জন‍্য সবাইকে একনিষ্ঠভাবে কাজ করার জন‍্য পরামর্শ প্রদান করেন।সভাপতি মহোদয় লক্ষ‍্যমাত্রা অনুযায়ী ঋণ আদায় তরান্বিত করতে আহবান জানান।সভায় চলতি ২০২৪ -২০২৫ অর্থবছরের ব‍্যাংক/আর্থিক প্রতিষ্ঠানওয়ারী ঋণ আদায় অবস্থা পর্যালোচনা করা হয়।যে সকল ব‍্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ২০২৪-২০২৫ অর্থবছরের শেষ প্রান্তে এসেও আশানুরুপ ঋণ আদায় করতে পারেননি তাদেরকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে ঋণ বিতরণের পাশাপাশি ঋণ আদায় এর লক্ষ‍্যমাত্রা অর্জনের পরামর্শ প্রদান করেন।সভাপতি আলু ঋণ বিতরণের উপর জোর দেন।কৃষি ঋণ বিতরণ বৃদ্ধির উপর জোর দেন এবং জুন মাসের ভিতরে লক্ষ্যমাত্রা অর্জনের উপর জোর দেন।
এমতাবস্থায় সকল ব‍্যাংক/আর্থিক প্রতিষ্ঠানকে তাদের লক্ষ‍্যমাত্রা অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ‍্যে বিতরণের নির্দেশনা প্রদান করা হয়।
চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের শেষ প্রান্তে এসেও আমদানি বিকল্প শষ‍্য খাতে ঋণ বিতরণের হার আশানুরুপ না হওয়ায় সভাপতি মহোদয় সকল ব‍্যাংক/আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ বিতরণে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন।তিনি উল্লেখ করেন যে,এ খাতে ঋণ বিতরণের যথেষ্ট সুযোগ থাকলেও ঋণ বিতরণের পরিমাণ হতাশাব‍্যঞ্জক,তাই লক্ষ‍্যমাত্রা অনুযায়ী এ খাতে শত ভাগ ঋণ বিতরণ করার পরামর্শ প্রদান করেন।সভাপতি মহোদয় সার্টিফিকেট মামলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন এবং মামলা দ্রুত নিষ্পত্তির ব‍্যাপারে পদক্ষেপ নিতে সবাইকে পরামর্শ প্রদান করেন।এছাড়া নিষ্পত্তি যোগ্য মামলা গুলোর তালিকা তৈরি করে নিষ্পত্তির প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেয়া হয়।জেলাধীন সকল ব‍্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগন নিয়মিত-ভাবে মাসিক জেলা কৃষি ঋণ কমিটির সভায় উপস্থিত থাকা এবং এ সংক্রান্ত প্রতিবেদন প্রতি মাসের ৫ তারিখের মধ‍্যে সদস্য সচিব, জেলা কৃষি ঋণ কমিটি বরাবর প্রেরণ করার জন‍্য সভায় পরামর্শ দেয়া হয়।অন‍্য কোন আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর