1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সবার আগে বাংলাদেশের অগ্রনায়ক তারেক রহমান: প্রধানমন্ত্রী হিসেবে নতুন দিগন্তের সূচনা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

সবার আগে বাংলাদেশের অগ্রনায়ক তারেক রহমান: প্রধানমন্ত্রী হিসেবে নতুন দিগন্তের সূচনা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পঠিত
সবার আগে বাংলাদেশের অগ্রনায়ক তারেক রহমানঃ প্রধানমন্ত্রী হিসেবে নতুন দিগন্তের সূচনা
সবার আগে বাংলাদেশের অগ্রনায়ক তারেক রহমানঃ প্রধানমন্ত্রী হিসেবে নতুন দিগন্তের সূচনা
এ.জেড.এ মুকুল
দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষা আর জনজোয়ারের মহাপ্রলয় পেরিয়ে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তবে তাঁর এই অভিষেক কেবল একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা ছিল না; এটি ছিল কয়েক দশকের পুরনো ভিভিআইপি সংস্কৃতি এবং প্রটোকল বিলাসিতার কফিনে শেষ পেরেক। ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি তাঁর সেই বহুল আলোচিত “আই হ্যাভ এ প্ল্যান’ এর পূর্ণাঙ্গ ব্লু-প্রিন্ট উন্মোচন করেছেন। এটি কেবল একটি ভাষণ নয়, বরং একবিংশ শতাব্দীর এক আধুনিক, স্বনির্ভর ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারনামা।

তারেক রহমান প্রধানমন্ত্রী শব্দটির চিরাচরিত সংজ্ঞাকেই আমূল বদলে দিয়েছেন। বিশ্বের অন্যতম জনবহুল দেশের সরকার প্রধান হয়েও তিনি প্রটোকলের প্রাচীর ভেঙে বিলাসিতা বিসর্জনের সাধারন মানুষের মতো পথে নেমেছেন।  তিনি রাষ্ট্রীয় কোনো বিলাসবহুল গাড়ি বা চালক গ্রহণ করেননি। নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন এবং সেই গাড়ির জ্বালানি খরচও নিজের পকেট থেকে মেটাচ্ছেন যা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে অনন্য উদাহরন। আগে যেখানে ১৩-১৪ টি গাড়ির বহর শহর স্তব্ধ করে দিত, সেখানে তিনি মাত্র ৩-৪টি ছোট বহর নিয়ে পথ চলছেন।
যাতায়াতের সময় রাস্তা বন্ধ রাখা বা পুলিশের সারিবদ্ধ পাহারা তিনি কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। তাঁর সাফ কথা “দলমত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার।”

সচিবালয়ে সময়মতো অফিসে করছেন যা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। এমনকি অফিস পৌছে সকলের খোঁজ খবর নিচ্ছেন। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রীর তেজগাঁয়ের অফিসে কার্যক্রম। সেখান থেকে তিনি বের হয়ে কৌশলে সকলকে জবাবদিহীতার আওতায় আনছেন।

অফিসে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহার নিয়ে মন্ত্রীপরিষদের সাথে সিরিয়াস মিটিং করছেন তা বাস্তবায়ন করার জন্য। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দৃশ্যমান করবেন ঈদের আগে। এমনকি শনিবারও অফিস করবেন সচিবালয়ে। তিনি কাজের প্রতি খুব দায়িত্ববান এটি একটি জ্বলন্ত উদাহরন।

বিএনপি সরকারের মন্ত্রীসভা আমাদের সকলের চিন্তার বাইরে অনেক ভালো হয়েছে। ‌যেখানে ৪১ জন তরুন ও মেধাবী অন্তর্ভুক্ত হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ৬ মাস পর মন্ত্রীসভার সদস্যদের পারফম্যান্স মূল্যায়ন করে সংযোজন বিয়োজন করে জবাবদিহীতা নিশ্চিত করবেন যা সাধারন জনগন স্বাগত জানিয়েছেন। যে নেতা নিজের আরাম-আয়েশ বিসর্জন দিয়ে সাধারণ মানুষের মতো যানজটে আটকে থেকে অফিস করেন, যিনি রাষ্ট্রের একটি টাকা বাঁচানোর জন্য নিজের পকেটের পয়সায় গাড়ির তেল কেনেন তিনি কেবল একজন প্রধানমন্ত্রী নন, তিনি একটি জাতির আস্থার শেষ আশ্রয়স্থল।

বিশ্ব গণমাধ্যম এখন অবাক বিস্ময়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। তারেক রহমান কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি হয়ে উঠছেন বিশ্বজুড়ে মডেল অব সিম্পল লিভিং অ্যান্ড হাই থিংকিং -এর জীবন্ত উদাহরণ। বাংলাদেশ আজ জাগছে, কারণ তার নেতা আজ জাগছে। এটি কেবল পরিবর্তন নয়, এটি একটি নতুন ভোরের সূচনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর