
আরিফ হোসেন হারিস :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি অহিদুল ইসলাম অহিদের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রশিদ তালুকদার, রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুর রউফ, অভিভাবক সদস্য ও এতিমখানার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ভূইয়া,সাবেক বিদ্যুৎ সাহি এস.এম. শাহজাহান, সাবেক অভিভাবক সদস্য মো. ফিরোজ বেপারী, মনোয়ার হোসেন ঢালী,সাইদুর রহমান হান্নান, আইয়ুব আলী বেপারী, জাহিদুল ইসলাম, সহকারী ইংরেজি শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, সহকারী শিক্ষক আল আমিন, সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক সেলিম রেজা, সহকারী বাংলা শিক্ষক আনোয়ার হোসেন ও সহকারী শিক্ষক গোলাম মোস্তফা।