
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ সদরের মহাকালী ইউনিয়নের কেওয়ারে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে শনিবার বাদ জোহর কেওয়ার মিয়াবাড়ি ঈদগাহ মাঠে এর আয়োজন করে যুবদল ও সাগর হোসেন মীর।এ মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কেওয়ার মিয়াবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নোমান আহমাদ চাদপুরী।এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সদর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শহিদুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট নূরহোসেন,সদস্য সচিব মো. সোহাগ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: কবির হোসেন হাওলাদার ও মো: সাগর হোসেন মীর স্বপন প্রমুখ। দোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের সাফল্য কামনা করা হয়। দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।