1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
কাচারি চত্বরে উন্নয়ন কাজের বেহাল দশা, প্রশ্নের মুখে নির্মাণের মান - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

কাচারি চত্বরে উন্নয়ন কাজের বেহাল দশা, প্রশ্নের মুখে নির্মাণের মান

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পঠিত
কাচারি চত্বরে উন্নয়ন কাজের বেহাল দশা, প্রশ্নের মুখে নির্মাণের মান

সারোয়ার শরিফ সোহান
মুন্সিগঞ্জ জেলার অন্যতম জনবহুল এলাকা কাচারি শিল্পকলা চত্বরের সামনে সম্প্রতি সম্পন্ন হওয়া সৌন্দর্য বর্ধন প্রকল্পের একটি অংশ দুই মাস না পেরোতেই ধসে পড়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে শিল্পকলার সামনের ফটক এলাকায় এই দৃশ্য চোখে পড়ে।
স্থানীয়রা জানান, জনসাধারণের চলাচল ও নগর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে যে উন্নয়ন কাজটি করা হয়েছিল, তা অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, নির্মাণকাজে প্রয়োজনীয় মান বজায় রাখা হয়নি। বিশেষ করে পর্যাপ্ত সিমেন্ট ও বালির ব্যবহার না করায় এবং কাজের সময় যথাযথ তদারকির অভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে তাদের ধারণা।
পথচারীরা বলেন, জনস্বার্থে অর্থ ব্যয় করে করা সৌন্দর্য বর্ধনের কাজ যদি এভাবে নিম্নমানের হয়, তাহলে তা টেকসই উন্নয়নের পরিবর্তে কেবল অর্থ অপচয়ের উদাহরণ হয়ে দাঁড়ায়। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এলাকাবাসীর আশঙ্কা, শিল্পকলার সামনের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত স্থানে এমন ঝুঁকিপূর্ণ অবস্থা যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে শিক্ষার্থী, পথচারী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর