
মুন্সীগঞ্জ জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়ালমডেল স্কুল এন্ড কলেজ থেকে এবছর মোট ১৪৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১৩৭ জন পাস করেছে। পাশের হার ৯৫.৮০%।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলো ১৬/০১০/২৫ তারিখ রোজ বৃহস্পতিবার। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড়ে পাশ করেছে ৫৮.৮৩ শতাংশ শিক্ষার্থী।
জানা যায়, মুন্সীগঞ্জের ইয়াজউদ্দিন স্কুল এন্ড কলেজ হতে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ৫০ জন পরীক্ষা দিয়ে ৫০ জনই পাস করেছে, এই বিভাগে পাসের হার ১০০%। মানবিক বিভাগ থেকে ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৫৭ জন শিক্ষার্থী পাস করেছে। এই বিভাগে পাসের হার ৯৬.৬১%
ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এর মধ্যে ০১ জন শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে মারা গিয়েছে সেক্ষেত্রে ০৩ জন শিক্ষার্থী ফেল করেছে এই বিভাগে পাসের হার ৮৮.২৩%। এই প্রতিষ্ঠান থেকে এবার মোট ৫ জন শিক্ষার্থী এ+ পেয়েছে।
পাশের হার বিবেচনায় মুন্সীগঞ্জ সদর উপজেলায় প্রতিষ্ঠানটি ১ম এবং পুরো জেলার মধ্যে ৩য় স্থান অর্জনকারী প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শরীফ উল্যাহ বলেন, “সারাদেশের এইচএসসি পরীক্ষার ফলাফল যেখানে ৫৮.৮৩% সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করলে এই ফলাফলে আমরা সন্তুষ্ট এবং আগামীতে ফলাফল আরো ভালো করার পরিকল্পনা করেই আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে। ইনশা আল্লাহ।” তিনি আরও বলেন, “গত ৩১অক্টোবর ২০২৪ তারিখ থেকে অধ্যক্ষ হিসেবে এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর থেকেই ভালো ফলাফল অর্জনসহ বিভিন্ন কো-কারিকুলার অ্যাকটিভিটিজে আশানুরূপ সাফল্য অর্জন করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার সুফল আগামী পাবলিক পরীক্ষাগুলোতে প্রতিফলিত হবে বলেও আমরা আশাবাদী। ভালো ফলাফল অর্জনে আমাদের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা যথেষ্ট পরিশ্রম করেছে এজন্য সকলকে ধন্যবাদ জানাই।”
প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক জনাব ফাতেমা তুল জান্নাত প্রতিষ্ঠানের এই ফলাফলে সন্তোষ প্রকাশ করলেও আরও ভালো করার সুযোগ আছে বলে মন্তব্য করেন।
প্রতিষ্ঠাকাল থেকে প্রতিষ্ঠানটি জেলায় ভালো ফলাফল অর্জন করলেও বিগত ৩/৪ বছর যাবত প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। কিন্তু এ বছর প্রতিষ্ঠানটি সত্যি সত্যিই ঘুরে দাঁড়িয়েছে এবং অসাধারণ ফলাফল অর্জন করেছে।
সারাদেশের ফলাফল বিশ্লেষণে দেখা যায়,
গত দুই দশকে এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সবচেয়ে কম পাসের হারে রেকর্ড হয়েছে। ২০০৫ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৫৯ দশমিক ১৬ শতাংশ। এর পর থেকে প্রায় প্রতিবছরই পাসের হার বেড়েছে বা সামান্য কমবেশি হয়েছে। কিন্তু এবার তাতে বড় ধাক্কা এসেছে। ২১ বছর পর শিক্ষার্থীদের ফলাফলে এক প্রকার ধ্বস নেমেছে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার হয়েছে ৫৭ দশমিক ১২, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ পয়েন্ট কম। অর্থাৎ এ বছর প্রায় ৪৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করতে পারেনি। শুধু পাসের হার নয়, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বিপুল পরিমাণে কমেছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন, তার আগের বছর পেয়েছিলেন ৭৮ হাজার ৫২১ জন; কিন্তু এ বছর সেই সংখ্যা নেমে এসেছে ৬৩ হাজার ২১৯ জনে।
এ বছর ভালো ফলাফল করেছে ঢাকা শিক্ষাবোর্ড। ৬৪.৬ শতাংশ পাশের হার এই বোর্ডে। ২৯২১৬০ জন পরীক্ষা দিয়ে এই বোর্ড থেকে ১৮৮৭৮৩ জন পাশ করেছেন। জিপিএ ৫ পেয়েছেন ২৬০৬৩ জন।