
আবু নাসের লিমন
মুন্সীগঞ্জ-বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি সাংবাদিক লায়ন এম.আর খান মিজান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মুন্সীগঞ্জ-বিক্রমপুরের লৌহজং উপজেলার উত্তর মেদিনীমন্ডল গ্রামের খান সাহেবের বাড়ির মরহুম জালাল উদ্দিন খান সাহেবের সেঝো ছেলে।
সাংবাদিক ও সংগঠক লায়ন মিজানুর রহমান খান (ডিটু) মুন্সীগঞ্জ-বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদ ও নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল এন্ড কলেজের সভাপতি এবং জালাল উদ্দিন খান স্মৃতি ফাউন্ডেশন, জালাল উদ্দিন খান স্মৃতি পাঠাগার এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্যসহ বহু সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সাংবাদিক লায়ন এম আর খান মিজান (মিজানুর রহমান খান ডিটু) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি ২ পুত্র সন্তান, আত্মীয় স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।