
আবু নাসের লিমন
মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে অভিভাবক ও সুধীজনদের নিয়ে এসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ মেডিকল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাঃ শেখ ফরহাদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ আইয়ুব খান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ শেখ , হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনসুর মাঝি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মাঝি, সাবেক চেয়ারম্যান হাঁসাড়া ইউনিয়ন, বীর মুক্তিযোদ্ধা জাহিদ আলী মাঝি, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রমিজ খান, প্রাক্তন ছাত্র এডভোকেট মোয়াজ্জেম হোসেন, হাজী দিদারুল আলম, এডভোকেট অনুজ মন্ডল বাবুল, এডভোকেট সোহেল, এডভোকেট দেলোয়ার হোসেন খান, সাংবাদিক হামিদুল ইসলাম স্বপন, সাংবাদিক আল আমিন শেখ , হাঁসাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহন মোড়ল, হাঁসাড়া ইউনিয়ন যুবদল সহ-সভাপতি মো. বাবুল শেখ, অভিভাবকসহ প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।