1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শ্রীনগর বাজার ব্যাবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. দেলোয়ার ও সাধারন সম্পাদক শেখ মজিবর - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

শ্রীনগর বাজার ব্যাবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. দেলোয়ার ও সাধারন সম্পাদক শেখ মজিবর

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

আবু নাসের লিমন 

ভোটারদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার কমিটির নির্বাচন।

শ্রীনগর বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মজিবর রহমান।

সভাপতি পদে চেয়ার প্রতিকে মোঃ দেলোয়ার হোসেন পেয়েছেন ৫৫৭ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতিকে হাজী মাসুদ রানা পেয়েছেন ২০৪ ভোট। অপর প্রাথী খেজুর গাছ প্রতিকে হাজী মোঃ মহিউদ্দিন পেয়েছেন ১৭৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতিকে শেখ মজিবর রহমান পেয়েছেন ৪৯৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোড়গ প্রতিকে মোঃ জয়নাল আবেদীন মৃধা জেমস পেয়েছেন ৪২১ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদকে ২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করেন ৪ জন। এতে জসিম রহমান প্রজাপতি প্রতিকে ৭৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে হরিণ প্রতিকে নির্বাচিত অপর প্রার্থী মো: জহিরুল ইসলাম পেয়েছেন ৫০৫ ভোট। এই পদে প্রতিদ্বন্দী জাহাজ প্রতিকে মোঃ শাহিন পেয়েছেন ২২৯ ভোট এবং গাড়ি প্রতিকে মোঃ জুয়েল পেয়েছেন ২১০ ।

অর্থ বিষয়ক সম্পাদক পদে গোলাপ ফুল প্রতিকে মো: জানে আলম (টিপু) ৭২৬ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা চাবি প্রতিকে মো: মনির হোসেন পেয়েছেন ১৮৪ ভোট।

আইন-শৃঙ্খলা বিষয়ক সম্পাদক পদে সূর্যমুখী ফুল প্রতিকে মো: আল-আমিন মাঝি ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তলোয়ার প্রতিকে রোকন হাসান পেয়েছেন ২৫২ ভোট। এই পদে তালগাছ প্রতিকে অপর প্রার্থী শেখ ফরহাদ পেয়েছেন ২১৭ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে ফুটবল প্রতিকে মো: তানভীর আহমেদ ৫৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্রিকেট ব্যাট প্রতিকে মো: শাকিল শেখ পেয়েছেন ৩৬৯ ভোট।কমিটির বাকী পদগুলোতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ১০৫৪ ভোটের মধ্যে ৯৫৪ জন ভোটার ভোট প্রয়োগ করেন। শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল) মোঃ অনিসুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নজমুল হুদা খান, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম সহ র‌্যাব,পুলিশ,আনসারসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন।

ভোটগ্রহণ চলাকালে বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন শেষে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানান, “পুরো প্রক্রিয়াটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রায় দেড় যুগ পর ঐতিহ্যবাহী শ্রীনগর বাজার বনিক সমিতির নির্বাচনে শতভাগ সচ্ছতার সাথে ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ায় বাজারের ব্যবসায়ীরা প্রশাসনকে ধন্যবাদ জানান। অনেকেই দিনটিকে তাদের উৎসব হিসাবে উল্লেখ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর