1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পঠিত
আল আমিনঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মো. ইসমম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।
ইসমম একই গ্রামের তাজুল ইসলামের ছেলে।
রোববার (৯ আগস্ট) রাতে গজারিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কিশোরীর পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরী বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হওয়ার পর তার মা গজারিয়া থানায় ইসমম ও তার আরও দুই সহযোগি মোট তিনজনের নামে শনিবার রাতে (৮ আগষ্ট) থানায় অভিযোগ দায়ের করেন।  অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মো. ইসমমকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, “ধর্ষণের অভিযোগে মো. ইসমমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এদিকে, কিশোরীর পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর