1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মা ইলিশ রক্ষায় শ্রীনগর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৭৫ পিস ইলিশ ও ২০ লাখ মিটার কারেন্ট জাল আটক - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মা ইলিশ রক্ষায় শ্রীনগর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৭৫ পিস ইলিশ ও ২০ লাখ মিটার কারেন্ট জাল আটক

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৬০ বার পঠিত

আবু নাসের লিমন

ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষনে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর সিমান্তবর্তী পদ্মা নদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার ১৩ অক্টোবর সকাল ৬.০০ ঘটিকা হতে ১০.০০ ঘটিকা পর্যন্ত  মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্টগার্ড এর সমন্বয়ে নূর বয়াতীর চর সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মহিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম ও   শ্রীনগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ কোস্টগার্ড এর সদস্যবৃন্দ ও আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে  বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা মৎস্য কর্মকর্তাসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ নির্দেশনা প্রদান ও সহযোগিতা করেন।

এসময় নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরায়  ১৭৫ পিস ইলিশ মাছ ও আনুমানিক ২০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়।

নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরাকে কেন্দ্র করে গড়ে উঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় পাঁচটি এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও স্থানীয় জনসাধারণকে সতর্ক ও সচেতন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর