
নিজস্ব প্রতিবেদকঃ “আমাদের ক্যাম্পাস আমরা রাখিব সুন্দর” এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় কলেজ ক্যাম্পাসে ঝোপঝাড় পরিষ্কার করে অর্ধশতাধিক নিম ও কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি হাতে নেয় মুন্সীগঞ্জ কলেজ ছাত্রদল।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় এবং মুন্সীগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি রিদওয়ান আহমেদের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক ও আবির শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম গাজীসহ ছাত্রদলের বিভিন্ন নেতা-কর্মী ও মুন্সীগঞ্জ কলেজর শিক্ষার্থীরা