
লৌহজংয়ে শিমুলিয়ায় আবার ফেরি চালু হবে – ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন
লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের ঐতিহ্য ধরে রাখতে আবার ফেরি চালু হবে বলে জানান নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে অবস্থিত বিআইডব্লিউটিএ ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটে ২ সপ্তাহ ব্যাপী ‘বেসিক ড্রেজিং অপারেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।এর আগে তিনি বিআইডব্লিউটিএ ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন করেন। শিমুলিয়া ঘাট কে ঘিরে বিভিন্ন প্রকল্পের জন্য স্থানীয় ব্যবসায়ী ও রাজনীতি ব্যক্তিদের এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিমাইডব্লিউটিএ) চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা,মাস্টার মেরিনার ক্যান্টেন মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নেছার উদ্দিন প্রমুখ।