
লৌহজংয়ে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কৃষিই সমৃদ্ধি ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন উফশী জাতের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নেছার উদ্দিন।উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪ শ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোঃ হাসান উদ দৌলা ও কর্মকর্তা কর্মচারীগন।