
লৌহজংয়ে ৪০ পিস ইয়াবা’সহ গ্রেফতার ১
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রায় ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত বৃহস্পতিবার বিকাল আনুমানিক সন্ধ্যা ৬ টায়। র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১২,০০০/- (বারো হাজার) টাকা মূল্যমানের ৪০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে* গ্রেফতার করে। ধৃত মাদক ব্যবসায়ীর নাম মো: রুবেল কাজী (৩৭)।পিতা- মৃত সিরাজ কাজী, সাং- লস্করপুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।