
ঝিকুট
শাহানা আফরোজ
ইতিহাস সৃষ্টির ধারক বাহক ঝিকুট।
সময়ের সেতুবন্ধন ঝিকুট।
অনুসন্ধিচ্ছু দৃষ্টি দিয়ে
পৃথিবী দেখে ঝিকুট।
লুকায়িত প্রতিভার অনুসন্ধানে
হন্যে হয়ে ছুটে।
ভঙ্গুর সমাজ নীল রঙে আবৃত।
নীল নীল বিষ নীল
সমাজের শিরা, উপশিরায়।
বাহিত বিষাক্ততা থেকে
মুক্তির দৃঢ় অঙ্গিকার ঝিকুট।
প্রতিভার অন্বেষণে ছুটে
দিক থেকে দিগন্তে।
সত্য, সুন্দর, সততার
পাথেয় ঝিকুট।
জুরাইন ঢাকা, ১৪/১২/২০২০