
”জীবনের মূল্য আয়ুতে নহে কল্যাণ পূত কর্মে”- এ নশ্বর পৃথিবীতে বয়সের দিক থেকে একজন সাধারণ মানুষ যতই দীর্ঘায়ূ হোক না কেনো, মহৎ কর্ম ও কর্মীর জীবন সে তুলনায় অনেক দীর্ঘস্থায়ী, বিরাট, ব্যাপক এবং অনেক ক্ষেত্রেই তা কালোত্তীর্ণ। মহান মানুষেরা বেঁচে থাকেন প্রতিনিয়ত, জনে জনে, মুখে মুখে, ক্ষণে ক্ষণে, শতাব্দী থেকে শতাব্দী পেরিয়ে তারা হন কালজয়ী। সেই মানব কল্যাণের উদ্দেশ্য বুকে ধারণ করে দেশের আলোকিত, সম্মানিত, প্রতিষ্ঠিত, শ্রদ্ধাশীল, গুণিজন যারা স্ব স্ব ক্ষেত্রে সফল ; তাদের ছায়াতলে থেকে তাদের বুদ্ধি, পরামর্শ এবং সহযোগিতায় এক ঝাক তরুণ, মেধাবী, শিক্ষিত, কর্মঠ এবং যোগ্য ব্যক্তির সমন্বয়ে গড়ে তুলেছি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন #ঝিকুট। অতীতে ও আমরা এ সংগঠনের মাধ্যমে সমাজকল্যাণমূলক অনেক কাজ করেছি। এখনো চলমান আছে অনেক কাজ, ভবিষ্যতে আরো ভালো কাজ করবো ইনশাআল্লাহ। তাই আসুন ঝিকুট ফাউন্ডেশনের পাশে থেকে মানব কল্যাণে কাজ করে নিজেকে সফলকাম করি। আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখি। তাই দেরি না করে আসুন ঝিকুট এর সাথে যুক্ত হই।
নিজের মেধা, শিক্ষা, প্রতিভা কাজে লাগিয়ে নিজেকে, সমাজকে তথা এ দেশকে আলোকিত করি।
লেখক : মো. সাইয়্যেদুল বাশার, সভাপতি, ঝিকুট ফাউন্ডেশন, কেন্দ্রীয় পরিষদ।