
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্দেগে ১ লা জুলাই(মঙ্গলবার) মুন্সীগঞ্জ শহরের পৌর মার্কেটের জেলা কার্যালয় বিকাল ৫টায় জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে শহিদের,আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য জন্য এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমির আ জ ম রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সীগঞ্জ ১ আসনের সাংসদ সদস্য প্রর্থী মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য খিদির আব্দুস ছালাম, মাওলানা মোঃ হেমায়েত উদ্দিন, মোহাম্মদ আখতার হোসেন, মোহাম্মদ আহসানুল্লাহ মন্ডল, মোহাম্মদ মজিবুর রহমান, মাওলানা এইচ এম বাইজিদ, মীরকাদিম পৌরসভার আমির মাওলানা গোলাম জিলানী, সদর উপজেলা আমির মোহাম্মদ নুরুল আমিন সিকদার, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মজনু দেওয়ান, মুন্সীগঞ্জ পৌরসভার সেক্রেটারি মোহাম্মদ উজ্জল হোসেন। প্রমুখ। প্রধান অতিথির বক্তৃব্য আ জ ম রুহুল কুদ্দুস বলেন, এদেশের ইসলামপন্থী ও সাধারণ জনগণের বিশাল এক আত্মত্যাগের মাধ্যমে ৫ ই আগস্ট যে স্বাধীনতা আমরা পেয়েছি, তা আমাদের ভুলে গেলে চলবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদেরকে এই স্বাধীনতার সুফল ভোগ করতে হবে , আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা ও আমাদের এই ছাত্র-জনতার রক্ত বিফলে যাবে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। জেলা আমির আজম রুহুল কুদ্দুসের দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।