
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার অন্যতম প্রবীণ ও সম্মানিত নারী, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মমিন বিশ্বাসের মাতা কোহিনূর বোগমের (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছয় ভাই ও দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ছোট ছেলে মমিন বিশ্বাস তার সেবাযত্নে সর্বদা পাশে ছিলেন। দুই বছর আগে তার স্বামী তৈয়ব আলী বিশ্বাস ইন্তেকাল করেন। এরপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির আ.জ.ম. রুহুল কুদ্দুস। তিনি এক শোকবার্তায় বলেন, “ কোহিনূর বেগম ছিলেন একজন ধার্মিক, সরলপ্রাণ ও সম্মানিত নারী। তার মৃত্যুতে আমরা একজন গুণবতী মানুষকে হারালাম। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।”
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ সকল সাংবাদিকবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নম্র স্বভাব, ধর্মপরায়ণতা ও মানবিক গুণের কারণে তিনি এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয়। তার জানাজা ও দাফন স্থানীয় গ্রামে সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়াত কোহিনূর বেগমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হবে।