1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
বিক্রমপুরের হারানো ঐতিহ্য লোহার পুল - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

বিক্রমপুরের হারানো ঐতিহ্য লোহার পুল

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৭৬ বার পঠিত

রমজান মাহমুদ :
বিক্রমপুরের একটি গ্রামের নাম জৈনসার কেন হলো তা নিয়ে নানা মতবাদ চালু রয়েছে। অনেকের মতে, একসময় এ গাঁয়ে জৈন সম্প্রদায় বাস করত। এ সম্প্রদায় দ্বারা এ গাঁয়ের গোড়াপত্তন ঘটে বলে গ্রামের নাম হয় জৈনসার। জৈনসার গ্রাম নানা কারণে প্রাচীনকাল থেকেই বেশ পরিচিত। এ গ্রামের দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে পোড়াগঙ্গা নদী। একসময় এ নদী দিয়ে বারো মাস লঞ্চ চলাচল করত।
এ গ্রামে ছিল লঞ্চঘাট; লোকজন শ্রীনগর, লৌহজং, নাগেরহাট, নওপাড়া থেকে জৈনসার কাঁঠালতলী হয়ে ইছাপুরা, তালতলা, সিরাজদিখান যাতায়াত করত। ব্রিটিশ আমলে ঢাকা জজকোর্টের
জজ শ্রীযুত বাবু অভয়কুমার দত্তের বাড়ি এ গ্রামে। তিনি লোকজনের সহজ যাতায়াতের জন্য ইছাপুরা জৈনসার সড়কপথ নির্মাণ করেন এবং সড়কপথের পাশে নৌপথেও সহজ যাতায়াতের জন্য পোড়াগঙ্গা থেকে জৈনসার খাল খনন করেন, জৈনসারের এ খাল কাঁঠালতলী হয়ে তালতলা-শ্রীনগর খালের সাথে সংযুক্ত হয়।
জৈনসার তখন বেশ জাঁকজমকপূর্ণ ছিল। কোম্পানির আমলে বিক্রমপুরের বিভিন্ন স্থানে লোহার প্লেটে কনক্রিট ঢালাই একধরনের অদ্ভুত দৃষ্টিনন্দন পুল নির্মিত হয়, ইছাপুরা-জৈনসার গ্রামে এমন তিনটি পুল চোখে পড়ত, পুলগুলো বেশ সরু এবং নিচ থেকে ওপরের দিকে ক্রমেই খাড়া; যা দিয়ে লোকজন হেঁটে পারাপার ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারত না। ইছাপুরা বাজার রাস্তায় প্রাচীন সে পুলগুলো এখন আর নেই, নব্বই দশকে তা ভেঙে পড়ে। সেখানে বিকল্প ব্রিজ নির্মাণ করা হয়েছে।
তবে জৈনসার ইউনিয়ন পরিষদের দক্ষিণ-পশ্চিম কোণে এখনো সে সময়কার নির্মিত একটি পুল চোখে পড়ে। ধারণা করা হয় কোম্পানি আমলে নির্মিত পুলটি বিক্রমপুরে অবস্থিত শেষ নিদর্শন হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে। পুলটি জৈনসার গ্রামের জমিদার অভয় দত্ত কিংবা তার পূর্বপুরুষেরা নির্মাণ করেন। প্রমত্তা পদ্মার করালগ্রাসে কাউলিপাড়া যখন ভেঙে যায়, তখন সে এলাকার জমিদারেরা জৈনসার, পশ্চিম পাড়া ও ইছাপুরায় এসে বসত করেন। পশ্চিমপাড়া, ভবানীপুর, জৈনসার- তিন গ্রামের ১০ হাজার মানুষের যাতায়াতের সুবিধার্থে দত্ত পরিবার জৈনসার খালের ওপর পুলটি নির্মাণ করেন।
এ গ্রামে মানুষের সুবিধার জন্য দত্ত পরিবার ডাকঘর ও দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন ইংরেজ আমল থেকেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর