1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে ২০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে ২০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৪ বার পঠিত
মুন্সিগঞ্জে ২০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মুন্সিগঞ্জে ২০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

​মো. শফিকুল ইসলাম 

মুন্সিগঞ্জে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জ সদর থানাধীন মোল্লারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে সোমবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি টিম মুন্সিগঞ্জ সদর থানাধীন মোল্লারচর এলাকায় অবস্থান নেয়। বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কবির হোসেনের বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোল্লারচর এলাকার মৃত নাজিম উদ্দিন খানের ছেলে মো. কবির হোসেন (৫৫) এবং বাগমামুদালীপাড়া এলাকার মৃত গৌরাঙ্গ চক্রবর্তীর ছেলে মলয় চক্রবর্তী (৫২)। এসময় তাদের তল্লাশি করে ২০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।

​এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে, মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের এই কঠোর অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সাধারণ মানুষকে অপরাধীর তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর