পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় যুবসমাজের উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টায় বয়রাগাদি ইউনিয়ন-এর কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
হাজী মো. শাহ আলমের সভাপতিত্বে এবং আসিফ বাঁধনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর ফিচার বিভাগের প্রধান ফটোগ্রাফার সাংবাদিক কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউল তকবির শাহ, বয়রাগাদি ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন নিলয়, সাবেক ইউপি সদস্য তাহের আলী, রকমান গাজী, সরবালি মাদবর, আলী আকবর হোসেন, আল ইসলাম মিয়া, শাহাবুদ্দিন, মো. শাহিন, পলাশ হোসেন, নিজামুদ্দিন, রমজান আলী, মোশারফ সরকার, মীর কামাল, আফজাল হোসেন, শাহ আলম মুন্সী, আক্তার বেপারী, নাজমুল হোসেনসহ আরও অনেকে।
টুর্নামেন্টে রিয়াল বেটিস বনাম এফসি বায়ার্ন অংশগ্রহণ করেন। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় উভয় দল ২-২ গোলে ড্র করে। পরবর্তীতে টাইব্রেকারে রিয়াল বেটিস জযয় লাভ করেন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।