1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
উৎসবমুখর পরিবেশে সিরাজদিখানে স্বাধীনতা দিবস পালিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সিরাজদিখানে স্বাধীনতা দিবস পালিত

আসিফ বাঁধন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পঠিত
উৎসবমুখর পরিবেশে সিরাজদিখানে স্বাধীনতা দিবস পালিত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ২৬ মার্চ (২০২৬) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, স্থানীয় বিএনপি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৭টার দিকে প্রধান অতিথি মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ শহিদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, সহকারী কমিশনার তৌফিকুর রহমান বারী, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান, ওসি (তদন্ত) হাবিবুর রহমান, সেকেন্ড অফিসার এসআই মাসুদসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় ও অবিস্মরণীয় অধ্যায়। এ দিবসে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ এবং নির্যাতিত মা-বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।

দিবসটি ঘিরে পুরো উপজেলায় ছিল উৎসবমুখর পরিবেশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে কর্মসূচিগুলো প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর