1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
কৃতী ছাত্র/ছাত্রীদের মধ্যে সনদপত্র ও গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

কৃতী ছাত্র/ছাত্রীদের মধ্যে সনদপত্র ও গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

কৃতী ছাত্র/ছাত্রীদের মধ্যে সনদপত্র ও গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

১০ই জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল জ্ঞানভিত্তিক প্রতিযোগিতামূলক কার্যক্রম তারুন্যের উৎসব ইনফোকোয়েস্ট- ২০২৫ এর চূড়ান্ত মূল্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার অডিটোরিয়ামে। মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ ও মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল মোমিন মিঞা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার মুন্সিগঞ্জ সদর আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক ও পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিল। ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩২ জন শিক্ষার্থীর মধ্যে থেকে মোট ১১ জন শিক্ষার্থী মেধাতালিকায় উত্তীর্ন হয়। মহাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহমিদ আহম্মেদ ১ম, উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফায়াআফু আন্নি ২য়, মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল বুশরা জোয়া ৩য়, ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারিন তাসনিম (নিশাত) ৪র্থ, চরকিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেয়া দাস ৫ম, চরকেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাইজা ইসলাম ৬ষ্ঠ, মালিরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানভীর দেওয়ান তাসকিন ৭ম, মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুসরাত জাহান (নাভা) ৮ম, ইদ্রাকপুর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্পিতা দাস ৯ম, মাকহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবেদিতা হালদার ১০ম এবং হোগলা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুসরাত জাহান ১১তম স্থান অধিকার করে। জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। উল্লেখ্য ৪র্থ স্থান অধিকারকারী যারিন তাসনিম (নিশাত) মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আতিকুর রহমান টিপুর কনিষ্ঠ কন্যা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর