
জুলাই’২৪ অভ্যুত্থানের অন্যতম শহীদদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মরনোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান
জুলাই ২৪ আন্দোলনে নিহত শহীদদের মরনোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে মুন্সিগঞ্জ জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ,জুলাই ২৪এ নিহত মুন্সিগঞ্জের ১৩জন নিহত পরিবারের কাছে এ সম্মাননা প্রদান করা হয়। ১৯জুলাই মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় ফারিন প্লাজার ২য়তলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ে
জুলাই অভ্যুথানে নিহত পরিবারদের এ সম্মাননা প্রদান করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা ইসলামি আন্দোলন এর সভাপতি মুফতি শাহাদাৎ হোসাইন(লস্করপুরী),জেলা সহসভাপতি মাওলানা সোহরাব হোসেন ফারুকী।
এসময় উপস্থিত ছিলেন জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি সানাউল্লাহ কাসেমী,ইসলামী যুব আন্দোলন মুন্সিগঞ্জ জেলার সভাপতি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।