
আবরার অনিক আহমেদ :
কামারখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান (মন্টু)-এর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তার সমর্থকরা। তারা অভিযোগ করেন, পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে একজন জনপ্রিয় জনপ্রতিনিধিকে হয়রানি ও তার রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।সমর্থকদের ভাষ্য, কারাগারে আটক রেখে কোনো নেতার জনপ্রিয়তা কমানো সম্ভব নয় এবং অন্যায়-জুলুমের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি ও ক্ষোভ দমন করা যায় না। তারা অবিলম্বে মনিরুজ্জামান (মন্টু)-এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির প্রতি অন্যায় আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করে দ্রুত মনিরুজ্জামান (মন্টু)-এর মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
আয়োজনে: কামারখাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।