মুন্সীগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১১.০০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, ছাত্র-শিক্ষকবৃন্দ, নার্সারি মালিকসহ সকলস্তরের জনগণ।