1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমি ভরাট: মাতৃভূমি সিটিকে ১ লাখ টাকা জরিমানা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমি ভরাট: মাতৃভূমি সিটিকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পঠিত
সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমি ভরাট: মাতৃভূমি সিটিকে ১ লাখ টাকা জরিমানা
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিয়ম-নীতি উপেক্ষা করে অবৈধভাবে ফসলি জমি ভরাটের দায়ে ‘মাতৃভূমি সিটি’ নামক একটি আবাসন প্রকল্পকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০) দুপুর আড়াইটায়  উপজেলার রশুনিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী। স্থানীয় সূত্রে জানা যায়, মাতৃভূমি সিটি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের কৃষি জমি ও জলাশয় কোনো প্রকার অনুমতি ছাড়াই ড্রাম ট্রাকের মাধ্যমে বালু দিয়ে ভরাট করে আসছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের কৃষিজমিগুলো চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষি জমি সুরক্ষা ও বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অনুমতি ব্যতীত ফসলি জমি ভরাট করা দণ্ডনীয় অপরাধ। মাতৃভূমি সিটি কর্তৃপক্ষ আইন অমান্য করে জমি ভরাট করার অপরাধ স্বীকার করায় তাদের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, “ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ উপায়ে কৃষিজমি বা জলাশয় ভরাট করতে দেওয়া হবে না।”
অভিযান চলাকালে থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর