মুন্সীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন’র উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়কের আগাছা পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সদরের মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম’র সার্বিক সহযোগিতায় শনিবার (৫জুলাই) সকালে এই কার্যক্রম শুরু হয়।সংগঠনটির সদস্যরা মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাঁটি বাজার এবং আলদির লিংক রোডের আগাছা পরিষ্কার করেন।
বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন’র সদস্য সামিয়া শারমিন জানান,আমরা মাকহাঁটি বাজার এবং আলদির লিংক রোডের পাশে অযত্নে বেড়ে ওঠা ঝোপঝাড় পরিষ্কার করেছি এবং এখানে নতুন করে গাছের চারা রোপন করবো।
উল্লেখ্য,বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন তাদের নানাবিধ কার্যক্রমের মাধ্যমে সমগ্র জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।