হিলফুল ফুযুল পাঠাগারের উদ্যোগে দাওয়াতি কর্মশালা ও লিফলেট বিতরণ
মুন্সিগঞ্জ সিরাজদিখান থানা নিয়ন্ত্রাধীন শেখরনগর ইউনিয়নে অবস্থিত বাহেরচরের হিলফুল ফুযুল পাঠাগারের উদ্যোগে দাওয়াতি কর্মশালা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ৩ এপ্রিল সকাল দশটায় মুহাম্মাদ ইয়ামিনের পরিচালনা ও আরিফ আহমেদের আহ্বানে অনুষ্ঠানটির কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে দ্বীন ইসলামের দাওয়াতের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় বক্তারা বলেন, ইসলাম সুন্দর ধর্ম। আল্লাহ আমাদের এই ধর্মে পাঠিছেয়েন তাই আমাদের কিছু দায়িত্ব রয়েছে। একদিকে আমাদের দ্বীনের উপর চলা উচিত, ভিন্ন দিকে এই দ্বীনের দাওয়াত অন্যকেও দেওয়া উচিত।
তারা আরো বলেন, দ্বীনের জন্য ঈমান গুরুত্বপূর্ণ বিষয় তাই ঈমানকে মজবুত করতে হবে। আর ঈমান মজবুত হবে আমলের মাধ্যমে ও দাওয়াতের মাধ্যমে। সারা পৃথিবীতে সবাই তার ধর্মের দাওয়াত দেয়, আমাদেরকে আমাদের ধর্মের দাওয়াত দিতে হবে।
বক্তারা বলেন, এই ইরানের সাথে ইজরায়েল-আমেরিকা যুদ্ধ করছে, তারা চায় ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে। এজন্য তারা মধ্যপ্রাচ্যকে দলে-উপদলে ভাগ করছে, চক্রান্ত করছে। এভাবে ইরান ও মুসলিম বিশ্বের শক্তিকে দূর্বল করছে। আমাদের এটা উপলব্ধি করা উচিত ও এ বিষয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। এক্ষেত্রে জ্ঞানের বিকল্প নেই। আমাদের প্রচুর জ্ঞান অর্জন করতে হবে আর অর্জনের জন্য পাঠাগার একটি বিশেষ ও উপকারী মাধ্যম। আমাদের প্রত্যেকের উচিত হিলফুল ফুযুল এ পাঠাগারে আসা ও বই পড়ে জ্ঞান অর্জন করা।
এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের কার্যনির্বাহী সদস্য আরিফ আহমেদ, মোঃ মারফ, শেখ সাঈদ, আবি হাল্লা, মোহাম্মদ ইকবাল, সিয়ামসহ অন্যান্যরা। প্রায় এক ঘন্টা দাওয়াতি কর্মক্রম শেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদরাসা শিক্ষার্থী আবু সুফিয়ান।
দোয়া শেষে তাওহীদের দাওয়াত সম্বলিত লিফলেট শেখরনগর বাজারের মধ্যে সর্বসাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়।