সিরাজদিখানে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
পুলিশ জানায়, মোঃ মেনহাজুল আলম, পিপিএম, পুলিশ সুপার, মুন্সিগঞ্জের নির্দেশক্রমে এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর সার্বিক দিকনির্দেশনায় বুধবার (১১ মার্চ) রাত ১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সিরাজদিখান থানাধীন কেয়াইন ইউনিয়ন এর কোটগাঁও এলাকায় আরিফ সরদারের বাড়ির উঠান থেকে মোঃ মাহিম (২০) ও মোঃ তানজিল মাঝি (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহিম কোটগাঁও সরদারবাড়ী এলাকার আরিফ সরদারের ছেলে এবং তানজিল মাঝি বাসাইল মাঝিবাড়ী এলাকার হানিফ মাঝির ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।








