1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় জনতার হাতে আটক ৩ ডাকাত ২১ রাউন্ড কার্তুজ, রামদা ও পেট্রোল বোমা উদ্ধার. - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় জনতার হাতে আটক ৩ ডাকাত ২১ রাউন্ড কার্তুজ, রামদা ও পেট্রোল বোমা উদ্ধার.

খায়রুল ইসলাম হৃদয়,গজারিয়া
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
গজারিয়ায় জনতার হাতে আটক ৩ ডাকাত
২১ রাউন্ড কার্তুজ, রামদা ও পেট্রোল বোমা উদ্ধার.
মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ায় ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ৩ জন। এ সময় তাদের কাছ থেকে ২১ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, ২০টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। তবে আটককৃতদের দাবি তাদের ডাকাত নয়ন, পিয়াস গ্রুপের লোকজন মারধর করে জনতার হাতে তুলে দিয়েছে তাদের।
বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর)  দিবাগত রাত আড়ইটার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
আটককৃতরা হলো, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে আবু হানিফ (৪২), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাঁপানিয়া গ্রামের জসিম বেপারী ছেড়ে রাসেল (২৫) ও  গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মুজাফফর বেপারীর ছেলে লোকমান (৩০)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে গ্রাম পাহারার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে পাহারা শুরু করার পর রাত আড়াইটার দিকে গ্রামে ১০/১২জন লোকের উপস্থিতি টের পায় পাহারাদার দল। এ সময় তাদের ধাওয়া দেওয়া হলে কয়েকজন পালিয়ে গেলেও জনতার হাতে আটক হয় ৩ জন। এ সময় আটককৃতদের কাছ থেকে ২১ রাউন্ড কার্তুজ, ৩ টি রামদা, ২০টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। গণধোলাই দিয়ে তাদের আটকে রাখে উত্তেজিত জনতা। পরে শুক্রবার সকাল নয়টার দিকে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা.নূরে আলম জিকু বলেন, ‘ এ ঘটনায় আহত ৩ জনকে আমাদের হাসপাতালে নিয়ে আসে পুলিশ। আহতদের লোকমান ও আবু হানিফের অবস্থা ভালো নয়। তাদের শরীরের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন রয়েছে। হাত-পা ভেঙে গেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এক্স-রে করতে দেওয়া হয়েছে। এক্স-রে রিপোর্ট আসলে বিস্তারিত বলতে পারব।’
তবে জনতার হাতে আটক লোকমান নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ‘ আমরা ডাকাত নই। আমাদের প্রতিপক্ষ নয়ন-পিয়াস গ্রুপের লোকজন গতকাল রাতে আমাদের মারধর ধরে জনতার হাতে তুলে দিয়েছে। এই ভোতা অস্ত্র, পেট্রোল বোমা নিয়ে কেউ ডাকাতি করতে আসে? এসব অস্ত্রও তাদের দেওয়া।আমরা জিতু রাঢ়ীর লোক।পিয়াস দের সঙ্গে জিতু রাঢ়ীর আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দন্ড চলে আসছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানায় অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন, ‘ খবর পাওয়া পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জনতার হাতে আটক ৩ জনকে আমরা থানায় নিয়ে এসেছি। তাদের কাছ থেকে কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর