1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জ-১ আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রার্থী ও নেতাকর্মীরা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জ-১ আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রার্থী ও নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পঠিত
মুন্সিগঞ্জ-১ আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রার্থী ও নেতাকর্মীরা।
সিরাজদিখান প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’। দলটির প্রার্থী এবং কর্মী-সমর্থকরা এখন নির্বাচনী এলাকার মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে গিয়ে তারা সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও জনসংযোগ করছেন।
শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইনসানিয়াত বিপ্লবের কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা লিফলেট বিতরণ, পথসভা এবং উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে তাদের দলের আদর্শ ও লক্ষ্য তুলে ধরছেন।
প্রচারণাকালে দলটির স্থানীয় নেতারা বলেন, “আমরা কোনো গদি দখলের রাজনীতি করি না, বরং ইনসানিয়াত বা মানবতার রাষ্ট্র কায়েম করতে চাই। যেখানে প্রতিটি মানুষ তার নায্য অধিকার ফিরে পাবে এবং কোনো হিংসা-বিদ্বেষ থাকবে না। মুন্সিগঞ্জ-১ আসনের মানুষ পরিবর্তন চায় এবং আমরা সেই পরিবর্তনের ডাক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।”
সরেজমিনে দেখা গেছে, সিরাজদিখানের কুচিয়ামোড়া, নিমতলা এবং শ্রীনগর সদর ও ভাগ্যকুল, বালুচর  এলাকায় দলটির কর্মীরা সুশৃঙ্খলভাবে প্রচারণা চালাচ্ছেন। কোনো প্রকার শো-ডাউন বা উচ্চবাচ্য ছাড়াই তারা সাধারণ ভোটারদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলছেন এবং তাদের সুখ-দুঃখের কথা শুনছেন।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রোকেয়া আক্তার জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ নীতি ও আদর্শের রাজনীতি খুঁজছে। তারা সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে বদ্ধপরিকর। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ইনসানিয়াত বিপ্লবের মানবিক রাষ্ট্র গঠনের ডাক বেশ সাড়া ফেলছে।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বড় দলগুলোর পাশাপাশি ইনসানিয়াত বিপ্লবের এই সরব উপস্থিতি নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। ভোটাররা বলছেন, যারা সুখে-দুঃখে পাশে থাকবে এবং এলাকার উন্নয়নে কাজ করবে, তাদেরকেই তারা বেছে নেবেন।
মাঠ পর্যায়ে দলটির এই সক্রিয়তা আগামী নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর