1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে একযোগে বিএনপি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ. - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে একযোগে বিএনপি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ.

খায়রুল ইসলাম হৃদয়,গজারিয়া
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পঠিত
গজারিয়ায় একযোগে বিএনপি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের গজারিয়ায় একযোগে বিএনপি থেকে ২২ জন নেতা-কর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর খেয়াঘাট এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহমান শফিক। তিনি বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে তাদের দীর্ঘদিন ধরে বঞ্চিত করা হয়েছে। বিশেষ করে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন আহমেদকে বহিষ্কার এবং সাবেক যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য মজিবুর রহমানকে বহিষ্কারের ঘটনায় তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন।

পদত্যাগকারীরা জানান, মুন্সিগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন নিয়ে চরম অবিচার করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের কাছে ৭৪ জন নেতাকর্মীর সমর্থন থাকা সত্ত্বেও মহিউদ্দিন আহমেদকে মনোনয়ন না দিয়ে কামরুজ্জামান রতনকে দলীয় প্রার্থী করায় তারা বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আজ থেকেই তারা বিএনপির সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়াচ্ছেন এবং স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন। এছাড়া অচিরেই আরও নেতাকর্মী পদত্যাগ করতে পারেন বলেও তারা দাবি করেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার, ইঞ্জি. মুকবুল আহমেদ রতন, টেংগারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন ও সদস্য সচিব হানিফ প্রধান। এছাড়া বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, স্বপন সরকার, আমিরুল ইসলাম, আতাউর রহমান, আজমল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, মৎস্যজীবী দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন।

এ বিষয়ে গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ বলেন,এখন পর্যন্ত আমার কাছে কোনো লিখিত পদত্যাগপত্র আসেনি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার পর মন্তব্য করা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর