1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
টঙ্গীবাড়ীতে নব নির্বাচিত এমপি 'র সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনের মত বিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

টঙ্গীবাড়ীতে নব নির্বাচিত এমপি ‘র সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পঠিত
টঙ্গীবাড়ীতে নব নির্বাচিত এমপি 'র সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

টঙ্গীবাড়ীতে নব নির্বাচিত এমপি ‘র সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনের মত বিনিময় সভা অনুষ্ঠিত।
মো. রনি শেখ

টঙ্গীবাড়ীতে মুন্সিগঞ্জ -২ আসনের নব নির্বাচিত (এমপি) জাতীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ এর সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী  উপজেলা প্রসাশনের আয়োজনে সোমবার, সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় জাতীয় সংসদ সদস্য এডভোকেট  আব্দুস সালাম আজাদ তার বক্তব্যে বলেন, আমাদের সকলে মিলে মিশে দেশের উন্নয়ন মূলক কাজ করতে হবে, মাদকাসক্তদের সমুলে নির্মূল করতে হবে, কিশোর গ্যাং নির্মূল করতে হবে, এবং হাসাইল চরাঞ্চলে শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং আমি আপনার ও আপনাদের  একজন বন্ধু হয়ে থাকতে  চাই, আমি আপনাদেরই লোক আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই।

মত বিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,স্হানীয় শিশুদের  উপজেলার সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এজন্য অনেক শিশু শিক্ষা থেকে ঝরে পরেছে,তাই সেদিকে এমপি মহোদয়ের দৃস্টি আকর্ষন করছি এবং উপজেলার আইন শৃঙ্খলা সুষ্ঠ ভাবে বজায় রাখার  বিষয়ে নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি) ও অফিসার ইনচার্জ প্রতি তিনি অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ তার বক্তব্য বলেন, এখানে তামাক চাষ শুরু হয়েছে এটা থামাতে হবে, এখানে প্রচুর আলু চাষ হয় তাই এটার অনেক সম্ভাবনা আছে, কৃষক যেনো তার ন্যায্য মুল্য পায় সেটা নিয়ে কাজ করতে হবে।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন তাদের বক্তব্যে  উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন,টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ,
উপজেলা সহকারী কমিশনার( ভুমি) ওয়াজেদ ওয়াসিফ,  কৃষি কর্মকর্তা পৃতিষ চন্দ্র পাল,  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক,  প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত কাজী মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর,  পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আব্দুস সালাম,  সাব রেজিস্ট্রার মোজাফফর হোসেন, মৎস কর্মকর্তা নিগার সুলতানা, বন কর্মকর্তা হুমায়ুন করির খান, নির্বাচন কর্মকর্তা, শফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোহাম্মদ মর্তুজা এহসান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর , একাডেমি সুপার ভাইজার হান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা মান্নান মৃধা ফায়ার ব্রিগেড আতিকুর রহমান দরিদ্র বিমোচন কর্মকর্তা হেলাল উদ্দিন, ইসলামী ফাউন্ডেশন এর সুপার ভাইজার মোঃ  ইস্রাফিল সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর