
প্রাণের মুন্সীগঞ্জ
আরিফ হোসেন
বছরের পর বছর ঘুরেছি, হেঁটেছি, দেখেছি বহু পথ,
চলার পথের বাঁকে, মনে পড়েছে মোর স্মৃতির শৈশব ।
মাটিতে মোর সোনার ভাঁড়া, নদীতে মোর রূপালী প্রাণ
ইছামতী, ধানসিঁড়ি আর পদ্মা নদীর মাঝিদের গান ।
ইতিহাস, ঐতিহ্যের রাজকীয়তায়
ভোগবিলাসের অভিরাম ধারায়
জ্ঞনীগুণিদের জ্ঞ্যানের গুঞ্জনায় মূখরিত চারিপাশ ।
সম্ভাবনার নতুন ধারায় ,পদ্মা সেতুর নিশ্চল অভিযান
রঙ্গিন করেছে মোর নবীন শিশুদের আলোকিত প্রাণ ।
সময় এসেছে দিন বদলের, শিক্ষাই তাঁহার সোপান,
বিশ্ববাসীকে দেখাতে হবে, গর্জে উঠো মুন্সিগঞ্জীয়ান ।