
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ পুলিশ এর মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান-এর সার্বিক দিকনির্দেশনায় বুধবার (০৪ মার্চ ২০২৬) বিকাল ৫টা ২৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, সিরাজদিখান থানাধীন ছোট শিকারপুর এলাকার মোহর আলী নামীয় ৬তলা ভবনের সামনে মাটির রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ রেদোয়ান (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে মোট ৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রেদোয়ান উপজেলার চালতিপাড়া এলাকার হারুন বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আমাদের চ্যানেলে যুক্ত হতে পারেন। সর্বশেষ তথ্য সবার আগে পাবেন।