
এরই ধারাবাহিকতায় আজ ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ১৮.১০ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন মালখানগর এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মালখানগর গ্রামের মো. সুমন শেখের বসতঘরের সামনের উঠান থেকে মোঃ জুয়েল শেখ (৩৮) কে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৫টি মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।