1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
টঙ্গীবাড়ী-লৌহজংয়ে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিএনপির যুব র‍্যালী ও সমাবেশ- ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের কড়া হুঁশিয়ারি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

টঙ্গীবাড়ী-লৌহজংয়ে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিএনপির যুব র‍্যালী ও সমাবেশ- ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের কড়া হুঁশিয়ারি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ)- মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলাকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস এবং অবৈধ বালু উত্তোলনের কবল থেকে মুক্ত করার দাবিতে গতকাল শনিবার (১ নভেম্বর, ২০২৫) এক বিশাল যুব র‍্যালী ও সমাবেশ করেছে বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

প্রধান সড়ক থেকে শুরু হওয়া র‍্যালীটি বিভিন্ন স্লোগানসহকারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীতে অংশ নেওয়া হাজার হাজার নেতাকর্মীর হাতে ছিল মাদক, বালু সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড।

পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। কঠোর হুঁশিয়ারি ও প্রতিহতের ঘোষণা দিয়ে সমাবেশে তিনি বলেন, ‘আমাদের যুবসমাজ আজ মাদকের ছোবলে ধ্বংসের পথে। একটি অসাধু চক্র চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে এলাকার জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এর চেয়েও ভয়াবহ, কিছু প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে কৃষি জমি, রাস্তাঘাট এবং পরিবেশের ব্যাপক ক্ষতি করছে। কিন্তু আর নয়!’

তিনি আরো বলেন, ‘স্থানীয় প্রশাসনকে অবিলম্বে এসব অবৈধ কার্যকলাপ বন্ধের কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণ এসব নৈরাজ্য সৃষ্টিকারীদের রাজপথে থেকেই প্রতিহত করবে। বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে। যুবসমাজকে জেগে উঠতে হবে। কারণ তারাই এই সমাজকে রক্ষা করতে পারে।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। তারা মাদক ও বালু সন্ত্রাস নির্মূলে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর