1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় নিউ সানরাইজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব,  নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় নিউ সানরাইজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব,  নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পঠিত
গজারিয়ায় নিউ সানরাইজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব,  নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদীতে অবস্থিত নিউ সানরাইজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনন্দঘন পরিবেশে পিঠা উৎসব,  নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০ই ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন চলে।
নিউ সানরাইজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান রাসেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক জামালদী শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ফজলুল হক নয়ন, গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল, এবিসি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন সিকদার এবং মাস্টার ল্যাবরেটরি স্কুলের পরিচালক তপন মল্লিক।
পিঠা উৎসবে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে মোট ১০টি স্টলে বিভিন্ন ধরনের দেশীয় পিঠা তৈরি ও বিক্রি করে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাবের বিকাশ ঘটেছে বলে জানান অতিথিরা।
নবীন বরণ অনুষ্ঠানে প্লে গ্রুপের ৩০ জন এবং ষষ্ঠ শ্রেণির ৪৫ জন নবীন শিক্ষার্থীকে ফুল ও শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুহাম্মদ কামরুজ্জামান রাসেল বলেন,
“শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে।”
প্রধান অতিথির বক্তব্যে যমুনা ব্যাংক জামালদী শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন,
“আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে।”
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর