1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

মো. শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত
মুন্সিগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ জেলা পুলিশের পেশাগত দক্ষতা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।

​কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ ও কোর্ট পুলিশসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সুপার উপস্থিত সদস্যদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং পুলিশের পোশাকের গুণগত মান ও ব্যবহারের বিষয়ে মতামত গ্রহণ করেন। এছাড়া জেলার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা, প্রতিটি থানা ও ফাঁড়ির কাজের বর্তমান গতিপ্রকৃতি পর্যালোচনা এবং পুলিশ লাইন্স মেসের খাবারের মান বৃদ্ধিসহ বিভিন্ন সেবামূলক ও প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সিগঞ্জ সার্কেল) বিল্লাল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান। এছাড়াও সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ ও শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার শাহ শরফুদ্দিন মাহিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং জনসেবায় সর্বোচ্চ আন্তরিক হওয়ার নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর