1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

মুন্সিগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সুপারমার্কেট পর্যন্ত বিস্তৃত ঘটে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুছ বলেন, “নতুন বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ধরনের জালিয়াতি বা অনিয়মের সুযোগ থাকবে না। আগামী জাতীয় নির্বাচনে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে এই দাবিগুলো মেনে নিতে হবে।”
মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক
ফখরুদ্দিন রাজী, জেলা নায়েবে আমির নুরুল হক পাটোয়ারী, মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর